প্রধানমন্ত্রী ১১টি জেলায় ভিডিও কনফারেন্সে মতবিনিময়

0

বিশেষ প্রতিনিধি :  দেশের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আজ শনিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ১১টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি মতবিনিময় করেছেন । বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলাগুলোর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আজ সকাল  ১১ টায় মতবিনিময় শুরু করেন ভিডিও কনফারেন্সে ।

মতবিনিময়ে প্রধানমন্ত্রী প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করার ঘোষণা দেন।

উল্লেখ্য, এর আগে রাজশাহীবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় হয়। ধারাবাহিকভাবে প্রতিটি বিভাগের সঙ্গে একইভাবে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.