বগুড়ায় বিশ্ব ইজতেমা শুরু বৃহস্পতিবার

0

সিটিনিউজবিডি : বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বগুড়ায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা।

বগুড়া শহরতলীর বারপুর ঝোপগাড়িতে এ ইজতেমা শুরু হচ্ছে। এরই মধ্যে ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, মরক্কোসহ বিভিন্ন দেশের বিদেশি মেহমানরা বগুড়ায় এসেছেন। বৃহস্পতিবার ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ামের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে।

ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিমপাশে ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে প্রায় ৯ একর জমির ওপর এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য ব্যাপক প্রস্তুতি শেষ হয়েছে। ইজতেমা প্রায় আড়াই লাখ মুসুল্লীর আগমন ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছে।

ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য মশিউর রহমান শাহীন জানান, ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধায়নে এই প্রথমবারের মতো বগুড়ায় বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ নভেম্বর (শনিবার) দুপুরে জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

তিনি জানান, ইজতেমায় দেড় লাখ মুসুল্লিদের থাকার জন্য বাঁশের খুটির সঙ্গে চট দিয়ে ছামিয়ানা টাঙ্গিয়ে বিশাল প্যান্ডেল নির্মাণ, দেড় হাজার মুসুল্লির একসাথে অজুর ব্যবস্থা, সহস্রাধিক টয়লেট স্থাপন করা হয়েছে। এছাড়াও গোসলের জন্য তিনটি পুকুরে পাড়ে বাঁশের মাচা ফেলে ব্যবস্থা করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান জানান, ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। তারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। বিদেশি মুসুল্লীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে ইজতেমা মাঠে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশপাশি তাবলিগ জামায়াতের নিজস্ব সদস্যেরাও পাহারার দায়িত্ব পালন করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.