চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে রিয়াল

0

খেলাধুলা : স্পোর্টিং লিসবনের মাঠে ২-১ ব্যবধানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

গোলহীন থাকলেও শৈশবের ক্লাবের বিপক্ষে প্রথম গোলের নেপথ্য কারিগর ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৯ মিনিটে সিআর সেভেনের ফ্রি-কিক থেকে বল জালে জড়ান রাফায়েল ভারান। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। রিয়াল মিডফিল্ডার মাতেও কোভাচিচকে মারাত্মক ট্যাকল করে সরাসরি লাল ‍কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার জোয়াও পেরেইরা। তার আগে রিয়ালের জন্য দুঃসংবাদ বয়ে আনে, চোট পেয়ে গ্যারেথ বেলের মাঠ ‍ছাড়া।

এ জয়ে রিয়ালের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটা জিইয়ে থাকলো। ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশর বিপক্ষে গোল উৎসবের ম্যাচটি ৮-৪ গোলে জিতে শীর্ষস্থান ধরে রেখেছে বুরুশিয়া ডর্টমুন্ড। পাঁচ ম্যাচ শেষে ‍চার জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ১৩। দুই পয়েন্ট পিছিয়ে রিয়াল। আগামী মাসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

এদিকে, ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে পা রেখেছে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.