খেলাধুলা : চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেল্টিকের বিপক্ষে আজ বার্সার হয়ে মাঠে নামবেন মেসি। গ্লাসগোতে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচটি।
চলতি মৌসুমে ৭ গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মেসি সোমবার দলের সঙ্গে অনুশীলনে করেন। এর আগে সেল্টিকের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন এই তারকা।
এদিকে নিষেধাজ্ঞার কারণে মালাগার বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ওই ম্যাচে ছিলেন না লুইস সুয়ারেসও। তবে সেল্টিকের মাঠে হতে যাওয়া ম্যাচের দলে আছেন তিনি, আছেন নেইমারও। আক্রমণভাগে পুরো শক্তি ফিরলেও মাঝমাঠ ও রক্ষণে কিছু সমস্যা রয়েই গেছে বার্সেলোনার। অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা চোট থেকে এখনও সেরে ওঠেননি। চোটে পড়া দুই ডিফেন্ডার সামুয়েল উমতিতি ও জেরেমি মাতিউও এখনও প্রস্তুত নন।
