শীতের সময় ছেলেদের ত্বকের যত্ন

0

লাইফস্টাইল : শীত মৌসুমে ছেলেদের ত্বকে দাগ হবে না, ঠোঁট ফাটবে তা কি হয়? তাই এই শীতে ত্বকেরও চাই চাই বিশেষ যত্ন। সেজন্য – প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিতে পারেন, তারপর ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করুন। ত্বক ভালো থাকবে। আরো ভালো ফলাফল পেতে মুখ পরিষ্কার করার জন্য ময়েশ্চারাইজার যুক্ত ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।

কালো ছোপ ছোপ দাগ এড়িযে যেতে চাইলে সপ্তাহ অন্তত একদিন প্রাকৃতিক উপাদান দিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করলে মুখের ব্ল্যাকহেডস বা কালো দাগ সেড়ে যাবে। ত্বকের ধরন অনুযায়ী বাজার থেকে শসা, গাজর, টক দই, চালের গুঁড়া, মধুসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে নিজেই স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। ত্বক পরিষ্কার করার সঙ্গে সঙ্গে সাধারণ নিয়মে ময়েশ্চারাইজিং লোশন লাগাতে হবে এবং স্ক্রাবিং করার পর গাঢ় ময়েশ্চারাইজিং লোশন লাগাতে পারেন।

গোসলের আগে হাত-পা’য়ে আলিভ অয়েল, নারিকেল তেল কিংবা নারিকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন।

প্রতিরাতে ঘুমানোর আগে কুসুম গরম পানি দিয়ে হত, পা ও ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। যাদের ত্বক শুষ্ক তারা তৈলাক্ত ক্রিম ব্যবহার করতে পারেন এবং যাদের ত্বক তৈলাক্ত তারা ময়েশ্চারাজিং ক্রিম ব্যবহার করলে ভালো ফল পাবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.