ইয়াবা পাচারে প্রাইভেটকারসহ এ এস আই আটক

0

সিটিনিউজবিডিঃ ১৭শ পিস ইয়াবা নিয়ে প্রাইভেটকারসহ নগর পুলিশের এক কর্মকর্তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বিকাল ৪টায় সিটি কলেজের সামনে থেকে বাকলিয়া থানার এএসআই রিদুওয়ানসহ তিনজনকে আটক করা হয়েছে। এঘটনায় এ পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চট্টমেট্টো গ- ১১- ৪৬৯৪ নম্বরের টয়োটা করোলা প্রিমিও প্রাইভেট কারে করে ১৭শ পিস ইয়াবা বহন করছিলেন পুলিশ কর্মকর্তা এএসআই রিদুওয়ান।

এদিকে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, এএসআই রিদুওয়ানের বিরুদ্ধে মাদকবহন সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পুলিশ কর্মকর্তাকে আটকের খবর শুনে সেখানে যান পুলিশের উপ-কমিশনার দক্ষিণ মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত উপ-কমিশনার দক্ষিণ শাহ মোহাম্মদ আবদুর রউফ ও বাকলিয়া থানার ওসি আবুল মনসুর।

গতকাল রাত ১টা পর্যন্ত তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে ছিলেন। এ ব্যাপারে পুলিশের উপ-কমিশনার দক্ষিণ মোস্তাইন বিল্লাহ বলেন, পুলিশের একজন এএসআই আটকের খবর শুনে আমরা সেখানে যাই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.