স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন রাবিপ্রবির শিক্ষার্থীরা

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার একই দাবিতে সারাদিন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিজের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিলো শিক্ষার্থীরা।

রোববার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভূমি সমস্যার সমাধান করে স্থায়ী ক্যাম্পাসের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো না হলে সোমবার সকাল দশটা থেকে দুপুর ২টা পর্যন্ত ভেদভেদিস্থ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট এবং ক্লাস বর্জন কর্মসূচি পালিত হবে। এসময় দাবি মানা না হলে আমরণ অনশনে যাওয়ারও হুমকি দেন তারা।

এসময় শিক্ষার্থীদের পক্ষে সাজিদ আমান, অপু দে, মুরশিদুল আমিন, জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.