মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি আটক

0

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, রোববার মালয়েশিয়ার পোর্ট ডিকসনের জিমাহ এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশিসহ ৯ শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

নিউ স্টেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পোর্ট ডিকসনের কাছে জিমাহতের একটি নির্মাণ কাজের স্থানে নেগ্রি সেমবিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে তাদেরে আটক করে। নেগ্রি সেমবিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক হাপজান হুসাইনি বলেছেন, আটকৃতদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশি, ৮০ জন পাকিস্তানি, ৫০ জন ভারতীয়, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন শ্রীলঙ্কান, তিনজন মিয়ানমারের ও একজন নেপালের নাগরিক। তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

বর্তমানে বিভিন্ন পেশায় প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে রয়েছেন। যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে তাদের নিয়োগের চুক্তি নবায়নের সুযোগ দিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে আবেদন নেয়া শুরু করে মালয়েশিয়া সরকার। কিন্তু খুব বেশি সাড়া মেলিনি।

এক বিবৃতিতে জানাযায়, মিথ্যা তথ্য দিয়ে ভ্রমণ, ভিসা শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করাসহ বিভিন্ন অপরাধের তাদের আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.