খেলাধুলা : বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দিনের প্রথম ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মুশফিকের বরিশাল বুলসের লড়াই। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিক।
এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার সময়টা ভালো যাচ্ছে না। আট ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতে কুমিল্লা সংগ্রহ করেছে শুধুমাত্র দুটি পয়েন্ট। ফলে পয়েন্ট টেবিলে রয়েছে সবার শেষে। এদিকে স্বস্তিতে নেই বরিশালও। মুশফিকুর রহিমের দল নয় ম্যাচ খেলে ছয় হারের বিপরীতে জিতেছে তিনটিতে। ছয় পয়েন্ট সংগ্রহ করে রয়েছে কুমিল্লার ঠিক ওপরে (ষষ্ঠ)।
