রবিউল আউয়াল উপলক্ষে পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের সাইকেল র‌্যালী

0

পটিয়া প্রতিনিধি :  পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের হযরত আবুল খায়ের সুলতানপুরী (রাঃ) এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয়কমিটির উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে এক স্বাগত সাইকেল র‌্যালী বের করা হয় শুক্রবার। উক্ত র‌্যালীটি সাতগাছিয়া দরবার শরীফ হতে আরম্ভ হয়ে পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবারেএসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন কেন্দ্রীয়কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুদ্দীন সাহেব। র‌্যালীর উদ্দেশ্যে তিনি বলেন, রাসূল (দ:) এর আগমন বিশ্বের জন্য এক মহান রহমত। তাঁর এই আগমন উপলক্ষে খুশি ও আনন্দ উদযাপন করা সকল মুসলমানের জন্য ওয়াজিব। এই র‌্যালীতে দূর-দূরান্ত হতে যারা এসে র‌্যালীকে সাফল্য মন্ডিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানান হয় ।

পরিশেষে আগামী ৯ই রবিউল আউয়াল, ১০ই ডিসেম্বর রোজ শনিবার পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ:) কে সফল করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

র‌্যালীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব শাহেদ চৌধুরী, আবু সিদ্দিক, আবু জাহেদ বাবু, ইফতে খারুল ইসলাম রায়হান, খায়রুল বশর, আরমান হোসেন, মুজিবুলহক, একরাম হোসেন, লিটন, মন্নান, হেলাল, বখতিয়ার, আরমান, ইকবাল, সোহেলসওঃ, ওয়াহিদ, জিসান, আব্দুলনবী, হৃদয়, রফিক, তাহের, আশিক, সেকান্দর, মুরশেদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.