তথ্য ও প্রযুক্তি : মস্তিষ্ক সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে গবেষণার জন্য গুগলের তৈরি স্মার্টগ্লাসের সাহায্য নিচ্ছেন গবেষকেরা। গুগল গ্লাসের সাহায্য নিয়ে গবেষকেরা কোনো ব্যক্তির ভার্চ্যুয়াল রিয়্যালিটি-সম্পর্কিত প্রতিক্রিয়া ও তার নড়াচড়ার বিষয়টি বিশ্লেষণ করেন। সাইবেরিয়ার গবেষকেরা কোনও নির্দিষ্ট মস্তিষ্কের রোগের প্রাথমিক ঝুঁকির বিষয় নিয়ে গবেষণা করছেন।
গবেষক ইভান তলমাচেভ বলেন, তারা ব্যক্তির মাংসপেশি, মস্তিষ্ক ও ভেস্টিবুলার সিস্টেম বা ইন্দ্রিয়ের অবস্থা সম্পর্ক পর্যবেক্ষণ করেন। সুস্থ মানুষের ভেস্টিবুলার সিস্টেম ও অসুস্থ মানুষের ভেস্টিবুলার সিস্টেমের মধ্যে পার্থক্য রয়েছে।
এ পরীক্ষার জন্য ব্যক্তিকে তার চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হয় এবং চিকিৎসকের পরামর্শ মানতে হয়। এ পরীক্ষা ও পরবর্তী সময়ে পাঁচ বছর বা তার চেয়ে বেশি বয়সের শিশুদের ক্ষেত্রেও করা যাবে। সূত্র – অনলাইন।
