চকরিয়া প্রতিনিধি : চকরিয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সেমিনার সোমবার (৫ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ,নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম, চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান,চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগণ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
একইদিন ৪৫তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিরা বক্তব্য রাখেন। অপরদিকে দুপুর ১২টায় একই স্থানে অনুষ্ঠিত হয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন এর বিশেষ প্রস্তুতি মূলক সভা ও সেমিনার। সভায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমকর্তা আলহাজ¦ ডা: আবদুস সালাম।
