২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

0

সিটিনিউজবিডি : ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর পৌনে ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, সকাল পৌনে ৭টার দিকে ঘনকুয়াশায় নৌরুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘণ্টা দুই পর কুয়াশা কেটে যাওয়ায় যথারীতি ফেরি চলাচল শুরু হয়।

এদিকে ফেরি পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে শতাধিক এবং পাটুরিয়া ঘাটে শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে অপেক্ষমান গাড়ির সংখ্যা কমছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.