ঘুষ নেওয়া ক্রিকেটারের নাম জানালেন ললিত মোদি

0

সিটিনিউজবিডি  : ফের বিস্ফোরক ললিত মোদি। আইপিএল-এর প্রাক্তন কমিশনার দুই নামি ভারতীয় ক্রিকেটার ও এক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনলেন। মোদি জানিয়েছেন এই তিন ক্রিকেটারকে ভারতীয় এক রিয়েল এস্টেট টাইকুন ঘুষ দিয়েছিলেন। এই পুঁজিপতি নাকি নামি গ্রন্থ সংকলকও।

আজ একটি চিঠি টুইট করেছেন ললিত মোদি। তাঁর দাবি ২০১৩ সালে এই চিঠিটি তৎকালীন আইসিসি সিইও ডেভ রিচার্ডসনকে তিনি লিখে ছিলেন। এই চিঠিতে তিনি জানিয়েছিলেন তাঁর কাছে কিছু তথ্য আছে যা তিনি আইসিসি-কে জানাতে চান। মোদির বয়ান অনুযায়ী তিনি নাকি রিচার্ডসনকে বলেছিলেন এই তথ্য আইসিসি-র দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা বিভাগকেও জানাতে চান।

এরপরই তিনি তিন ক্রিকেটারের নামে ঘুষ নেওয়ার অভিযোগ আনেন। তাঁর দাবি এই তিনজনের সঙ্গে ওই রিয়েল এস্টেট টাইকুনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। চিঠিটিতে ওই তিনজনের নামও আছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.