বাবর মুনাফ : কেন্দ্রীয় জাসদ অনেক আগেও ভাঙ্গার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি।
তিনি আজ ২১ ডিসেম্বর বুধবার বিকেলে বোয়ালখালী উপজেলা ডাক বাংলোয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বোয়ালখালী উপজেলা শাখার মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাসদের ভাঙ্গনরোধে কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি হাসানুল হক ইনু ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে আজও বর্তমান সরকারের সাথে ১৪ দলীয় জোট হয়ে দেশ উন্নয়ন কাজে এগিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমেদ।
জাসদ বোয়ালখালী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, সহ-সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, জাসদ নেতা নুরুল আবছার চৌধুরী, জাসদ জাতীয় পরিষদের সদস্য হাসান শহীদ রানা, বোয়ালখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মীর মো. আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা এস.এম. ইছহাক চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ মিল্টন, সায়েম কবির, সৈয়দ মো. নজরুল ইসলাম, নুরুল আলম, প্যানেল মেয়র শাহজাদা মিজান, কাউন্সিলর রেহানা পারভীন, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, মেম্বার রমা বৈদ্য, সাবেক মেম্বার রেহানা আকতার প্রমুখ।
