অনলাইন ডেস্ক : ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিস্থিতি বজায় থাকলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিশাল ব্যবধানে জয়ী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক আছে। আশা করি বিকেল চারটা পর্যন্ত ভোটকেন্দ্রে এ পরিবেশ বজায় থাকবে। ভোটের পরিবেশ নির্বিঘ্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু রাখার জন্য ইসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এখনো ভোট কেন্দ্রে যাননি তারা ভোটে কেন্দ্রে গিয়ে ভোট দিন। গণতন্ত্রের বিজয়ের জন্য আপনাদের অংশগ্রহণ জরুরি।
রিজভীর আশা, নাসিক নির্বাচন শেষ পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন হবে। এর মাধ্যমে দেশের স্থির গণতন্ত্রের চাকা আবার ঘুরবে।
