জেলা পরিষদ নির্বাচন চকরিয়ায় ৪ ওয়ার্ডে সদস্য নির্বাচিত হলেন যারা
বশির আল মামুন,চকরিয়া((কক্সবাজার): কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে চকরিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন এবং পেকুয়া উপজেলার একটি ইউনিয়ন নিয়ে চারটি সাধারণ ওয়ার্ডে যারা জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন –
উপজেলার কৈয়ারবিল, বরইতলী, হারবাং, বিএমচর ও পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়ন নিয়ে গঠিত ৫ নং ওয়ার্ডে নির্বাচিত হলেন লায়ন এম কমরুদ্দিন,উপকুলীয় মাতামুহুরী অঞ্চলের সাহারবিল, পুর্ববড় ভেওলা, পশ্চিম বড়ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী ও বদরখালী ইউনিয়ন নিয়ে গঠিত ৬নম্বর ওয়ার্ডে নির্বাচিত হলেন কাঁকড়া ব্যবসায়ী আবু তৈয়ব। এ ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন জেপি নেত্রী আছমাউল হোছনা।
চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর ও চিরিঙ্গা ইউনিয়নের সমন্বয়ে গঠিত ৭নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন চকরিয়া পৌর আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ফাসিয়াখালী, বমুবিলছড়ি, খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়ন নিয়ে গঠিত ৮নম্বর ওয়ার্ডে নির্বাচিত হলেন আ’লীগ নেতা সুলতান আহমদ, ও এ ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন রেহেনা খানম রাহু।
