জয় দিয়ে বছর শুরু আর্সেনালের

0

খেলাধুলা : ইংলিশ জায়ান্ট আর্সেনাল তাদের নতুন বছরটা জয় দিয়ে শুরু করলো। রবিবার রাতে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের দুই নম্বরস্থানও দখল করলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। দলের হয়ে গোল দুটি করেন অলিভার জিরুদ ও অ্যালেক্স লোবি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এদিন ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দুর্বল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে মাঠে নামে আর্সেনাল। ফলে গোল পেতে বেশি বেগ পেতে হয়নি। ম্যাচের ১৭তম মিনিটে ফ্রেঞ্চ স্ট্রাইকার জিরুদের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে প্রথমার্ধে আর কোনো গোল আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান বাড়ান অ্যালেক্স লোবি। ম্যাচের বাকি সময় আর কোনো না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েঙ্গার শিষ্যরা।

এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে আর্সেনাল। সমান সংখ্যাক ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। অঅর ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.