বাণিজ্য মেলায় নজর কাড়ছে জয়িতার পণ্য

0

ঢাকা : সংগ্রামী নারীদের প্রতীকী নাম জয়িতা। সমাজে যেসব নারী উদ্যেক্তা সফল হতে চান তারা জয়িতার সহযোগিতা নিতে পারেন। জয়িতা সারাদেশের সংগ্রামী নারীদের আত্মপ্রত্যয়ী করে তুলছে।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ঢ‍াকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করেছে সফল নারীদের জয়িতা।

জয়িতার প্যাভিলিয়ন নম্বর পিআরপি-০২। সফল নারীদের ২৯টি স্টলে শোভা পাচ্ছে হরেক রকমের পোশাক। মসলিন, সুতি কাপড়ের ওপর নকশা আঁকা শাড়ি, থ্রি পিস ক্রেতাদের নজর কাড়ছে। দাম ও মানে অনন্য জয়িতার পণ্য।

জয়িতার হিসাবরক্ষণ অফিসার সামসুল আলম জানান, ‘আমাদের চাইতে কম ‍দামে কেউ পণ্য বিক্রি করতে পারবে না। কেননা আমাদের প্রতিটি পণ্য জয়িতা সদস্য নারীদের হাতে বানানো, ফলে কম দামে ভালো জিনিসটা আমরাই দিতে পারছি। তাদের হাতের কাজ করা পণ্যই বাণিজ্য মেলায় আনা হয়েছে। আমাদের প্যাকেজ বা ছাড় দিতে হয় না। কেউ একবার জয়িতার পণ্য কিনলে আবার চলে আসেন। বাণিজ্য মেলায় জয়িতার প্রচার ও প্রসার ঘটে বলে জানান তিনি। যেকারণে গত বছরও বাণিজ্য মেলায় ভালো বিক্রি হয়েছে। আশা করি, এবারও সাড়া পাবো।’

এবার বাণিজ্য মেলায় ২৯টি স্টলের মধ্যে পাঁচটি আছে আচার, চকলেটসহ বিভিন্ন খাবার আইটেমের স্টল। জয়িতায় ৭০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা মূল্যের কাপড় পাওয়া যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.