লিভারপুলকে রুখে দিল প্লাইমাউথ

0

খেলাধুলা : নিজেদের ইতিহাসে সবচেয়ে তরুণ দল নামিয়েছিল লিভারপুল। তরুণদের নিয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ইংলিশ ফুটবলের চতুর্থ সারির দল প্লিমথ আর্গাইলকে হারানো যায়নি।

রোববার প্লাইমাউথ আরগাইলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইয়ুর্গেন ক্লুপের দল। এ ড্রয়ের ফলে ‘রিপ্লে ম্যাচ’ খেলতে হবে অল রেডসদের।

আনফিল্ডে চমক উপহার দেন লিভারপুল কোচ ক্লুপ। নিয়মিত একাদশের দশ খেলোয়াড়কে প্রথমে নামাননি! তাদের পরিবর্তে নেমেছিলেন তরুণ তুর্কিরা। কাজে দেয়নি। গোলটাকে ‘সোনার হরিণ’-ই বানিয়ে ফেলেছেন এই নবাগতরা। গোলের আশায় দ্বিতীয়ার্ধে রবের্ত ফিরমিনো, অ্যাডাম লালানা ও ড্যানিয়েল স্টারিজকে নামিয়েছিলেন লিভারপুল কোচ। কিন্তু এই তিন জনও দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে ব্যর্থ হন।

তরুণদের সঙ্গে তারাও গোল মিসের মহড়া বসিয়েছিলেন। যার ফল- নিষ্প্রাণ ড্র। এফএ কাপের তৃতীয় রাউন্ড পার হতে আর্গাইলের সঙ্গে ‘রিপ্লে ম্যাচ’ খেলতে হবে লিভারপুলকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.