শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এর প্রতিপাদ্য বিষয়ে সারা দেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা চলবে। ৩৪টি স্টল বরাদ্ধ দেওয়া হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী, উখিয়া থানার ওসি আবুল খায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিয়া, উখিয়া প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম।
এ বিভাগের আরও খবর
