উজ্জ্বল ঝলমলে চুল ছেলেদের

0

সিটিনিউজবিডি ডেস্ক  :কিংবা মেয়ে- ঝলমলে চুল হলে সবাইকেই দেখতে সুন্দর লাগে। সুস্থ ও ঝলমলে চুলের জন্য নিতে হয় বাড়তি যত্ন। এ সময় এমনিতেই প্রখর রোদ তার ওপর বাইরে বেরুলেই ধুলাবালিতে চুলের অবস্থা খারাপ হয়ে যায়। এছাড়া তো রয়েছেই চুল পড়ে যাওয়া, চুলের আগা ফেটে যাওয়া কিংবা চুলের রুক্ষতা।গরমে চুল মসৃণ ও ঝরঝরে দেখাতে নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। ছেলেদের চুলের নানা রকম সমস্যা দেখা দেয়। অনেকেই বুঝে উঠতে পারেন না কিভাবে যত্ন নিলে চুলের এসব সমস্যার সমাধান সম্ভব।এক্ষেত্রে-
-নিয়মিত নিতে হবে চুলের যত্ন।দিনে তিন চারবার চুল আঁচ্রাবেন।এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন হবে ভালো আর চুল থাকবে সতেজ।
-গোসল করার পর চুল ভেজা অবস্থায় আঁচ্রাবেন না।কিছুটা শুকিয়ে এলে আঁচ্রাবেন।ভালো করে চুল মুছে নিবেন।
-ছেলে বলে কী চুলে তেল ব্যবহার করবেন না?সপ্তাহে তিন থেকে চার দিন মাথায় তেল ম্যাসাজ করুন।এর আগে তেল একটু গরম করে নিতে পারেন।ম্যাসাজ করবেন অন্তত ২০ থেকে ২৫ মিনিট।
-চুলে উজ্জ্বলতা আনতে হলে রাতে ভিজিয়ে রাখা চায়ের পাতা দিয়ে সকালে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন।দেখবেন চুলে এসেছে উজ্জ্বলতা।
– কলা, ডিমের কুসুম, আপেল, পেঁপে, আঙুর, কমলা ইত্যাদি ব্লেন্ডারে মিশিয়ে ৩০-৪০ মিনিট চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুলে চুলের রেশমি ভাব ফিরে আসবে।
-লম্বা চুলে খুশকির প্রবণতা বেশি হলে টকদই, লেবুর রস ও নিমপাতার রস একত্রে মিশিয়ে ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে তা ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুই দিন এভাবে করলে ভালো ফল পেতে পারেন।
-খুশকীর প্রভাব থেকে মুক্তি পেতে চুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।পেঁয়াজের রস চুলে লাগিয়ে রেখে কিছুক্ষণ পর ভালো করে চুল ধুয়ে ফেলুন।
-শুষ্ক রুক্ষ চুলকে সিল্কি করে তুলতে ডিমের সাদা অংশ এবং চায়ের লিকার দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। ডিমের সাদা অংশ চুলের গোড়া থেকে পুষ্টি যোগাবে। আর চায়ের লিকার প্রাকৃতিকভাবে আপনার চুলকে সিল্কি করে তুলবে।
-সপ্তাহে দুবার রাতে চুলের গোড়ায় অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল লাগাতে হবে এবং সকালে শ্যাম্পু করতে হবে। এতে চুলে আদ্রভাব বজায় থাকবে। চুলে প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করতে হবে। তাহলে চুলের পুষ্টি বজায় থাকবে। শুষ্ক চুলের জন্য ভিটামিন-ই, অ্যালোভিরা সমৃদ্ধ শ্যাম্পু এবং কনডিশনার ব্যবহার করতে হবে।
-শীত ঋতুতে চুলের জন্য সবচেয়ে বড় সমস্যা হল চুলে খুশকি। চুলের গোড়ায় ময়লা জমে খুশকি হয়। আর শীতকালে চুলের গোড়ায় খুব তাড়াতাড়ি ময়লা জমে। তাই খুশকির প্রবণতাও বাড়ে।
যেহেতু সময়টা শীতকাল তাই এ সময় ধুলোবালির প্রকোপ বেশি।তাই এ সময় বাইরে বের হতে হলে মাথায় ক্যাপ বা হ্যাট ব্যবহার করুন।এতে চুল ধুলো ময়লা থেকে রক্ষা পাবে আর উজ্জ্বলতাও বজায় থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.