ফিফার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে লা লিগা

0

খেলাধুলা : সর্বসম্মতিক্রমে ফিফা প্রেসিডেন্টের প্রস্তাব অনুমোদন পেল। যেখানে ২০২৬ সাল থেকে ৪৮ দলের বিশ্বকাপ দেখবে ফুটবল বিশ্ব। কিছু দিন আগেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের নতুন ফরম্যাট নিয়ে উৎসাহ প্রকাশ করেন। তিনি জানান, বিশ্বকাপ নতুন প্রস্তুত হচ্ছে যাতে আরও বেশি দেশ সুযোগ পায় ফুটবলের বিশ্বমঞ্চে।

কারণ ফিফার সদস্য দেশের মধ্যে এ রকম প্রচুর দেশ আছে, যাদের বিশ্বকাপ খেলার সুযোগ ঘটে না। তাদের কথা ভেবেই ইনফান্তিনো চেয়েছিলেন বিশ্বকাপে দল বাড়ানো হোক।

এ দিন ফিফা সদস্যরা ৪৮ দেশের বিশ্বকাপের পক্ষে ভোট দেন। পরিষ্কার করে দেন, ইনফান্তিনোর এই ভাবনাকে বাস্তবে দেখতে তারা রাজি। ফিফার সিদ্ধান্তের পরেই অবশ্য ঝড় ওঠে ফুটবলবিশ্বে। কেউ সাধুবাদ জানালেও ফিফা প্রেসি়ডেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আইনের দ্বারস্থ হতে চলেছে স্প্যানিশ ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর লা লিগা।

লা লিগার অভিযোগ অনুযায়ী, ফুটবলাররা প্রাক মৌসুমে ক্লাবের সঙ্গে খুব বেশি সময় থাকতে পারবে না। তাতে ফিটনেসে সমস্যা হতে পারে। যে কারণে ফিফার বিরুদ্ধে মামলা করবে লা লিগা।

ফিফার এমন সিদ্ধান্তে আবার এগিয়ে এসেছে বেশ কয়েকটি মহল। যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ হোসে মরিনহো জানান, এ রকম বিশ্বকাপ দেখতে মুখিয়ে থাকবেন তিনি। ‘ফুটবল নিয়ে আবেগটা আরও বাড়বে। অনেক ছোট ছোট দল নিজেদের সেরাটা দিতে ঝাঁপিয়ে পড়বে।

২০২৬ বিশ্বকাপের নতুন ফরম্যাট:

• মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
• ১৬টি গ্রুপ হবে, যেখানে প্রতিটি গ্রুপে তিনটি করে দল হবে।
• গ্রুপপর্বের ম্যাচে ড্র হলে পেনাল্টি শ্যুটআউট গড়াবে।
• প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল নকআউট পর্বে খেলবে।
• রাউন্ড অব ৩২ থেকে নকআউট পর্ব শুরু হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.