চুল পড়া রোধে টিপস

0

লাইফস্টাইল : নারী ও পুরুষ উভয়ের চুল পড়া একটা বড় সমস্যায় পরিণত হয়েছে এখন। পরিবেশ দূষণ, ঘুম ও খাওয়া দাওয়ার ঘাটতি, হরমোনের সমস্যাসহ বেশ কিছু কারণেই সাধারণত চুল পড়ে। তাই সময় থাকতে সর্তক হওয়া খুব জুরুরি। নিচে এই বিষয় নিয়ে কিছু টিপস দেওয়া হলো-

আমলকীর রস চুলে : ভিটামিন সি-এর বড় এক উৎস আমলকী। এটি খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্টও। এটি আপনার চুল পড়া রোধে খুব ভালো ভূমিকা রাখতে পারে। তাই আমলকী থেতলে একটু লেবুর রস মিশিয়ে মাথার তালুতে লাগান।

চুলের যত্নে ডিম : চুল পড়া রোধে ডিম দারুণ উপকারী। এতে প্রোটিন ও মিনারেল আছে অনেক। ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে মাথার তালুতে লাগান। ২০ মিনিটের মতো তা মাথায় রেখে ঠাণ্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নিয়মিত নারিকেল তেল মাথায় দেওয়া : চুল সুস্থ ও সুন্দর রাখতে নিয়মিত মাথায় নারিকেল তেল ম্যাসাজ করা খুব জরুরি। নারিকেল তেল মাথায় চুল গজাতে, বড় হতে সাহায্য করে। চুল পড়া রোধ করে।

আকুপ্রেশার করুন : চুল পড়া বন্ধে আকুপ্রেশার খুব উপকারী এক উপায় মনে করা হয়। বালায়াম নামে এই টেকনিক মাথার তালুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল গজাতে সাহায্য করে। পদ্মাসনে বসে আপনার এক হাতের নখ দিয়ে আরেক হাতের নখ ঘষুন। ১০/১৫ মিনিট ধরে এমনটা করুন। নিয়মিত এমন করে উপকার পাবেন।

লৌহসমৃদ্ধ খাবারও : খাবারে লৌহের ঘাটতি থাকলে চুল পড়ে দ্রুত। তাই পালং শাক, ডাল, সয়াবিন, মাংস, ডিম, মাছ এসব খাবার খেতে হবে।

প্রোটিন পূর্ণ খাবার খান : চুল জন্মানো ও যত্নে প্রোটিন খুব জরুরি। তাই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন: দুধ, পনির, শিম, বাদাম, মুরগির মাংস, মাছ এসব খান।

অতি মাত্রায় রূপচর্চা : চুলের যত্নে অতি মাত্রায় রূপচর্চা করলে উল্টো চুলের ক্ষতি হয়। তাই সাবধান হতে হবে এক্ষেত্রে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.