মো.ছাদেকুর রহমান সবুজ,বোয়ালখালী : বোয়ালখালীতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী শাখা।
এ লক্ষ্যে গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সমিতির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে এক সভা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বোয়ালখালী শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সমিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন শিক্ষক সফিকুর রহমান, শ্যামল মজুমদার, আবুল কালাম, প্রণব রায় মিত্র, শংকর চক্রবর্তী, সুনয়ন সেনগুপ্ত, বিধান মোহরের, আবু সুফিয়ান, শিল্পী দাশ, নজির আহমদ, মো. ইলিয়াছ, ঝিনু চৌধুরী, সুমি বড়ুয়া, লাকী শীল প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বোয়ালখালী উপজেলার ২২৮জন জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সংবর্ধনা সভাকে সফল করার লক্ষ্যে শিক্ষক আবুল কালামকে আহ্বায়ক ও সুনয়ন সেনগুপ্তকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট সংবর্ধনা উপ-পরিষদ গঠন করা হয়।
