শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার):: ৩৪ বিজিবির আওতাধীন উখিয়া অস্থায়ী ক্যাম্পের বিজিবি জোয়ানরা টিভি টাওয়ার নামক স্থানে অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন মালামাল জব্দ করেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উখিয়ার বালুখালীস্থ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।জব্দকৃত মালামালের মূল্য ১ লক্ষ ১ হাজার ২শত টাকা বলে বিজিবি জানিয়েছেন।
অপর দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রামু উপজেলার খুনিয়া পালং এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল ও ১০ গ্রাম গাজা জব্দ করা হয়। মোটর সাইকেল ও গাজার মূল্য ২ লক্ষ ১শত টাকা বলে বিজিবি জানান।
গাজা ও মোটর সাইকেল রামু থানায় সোপর্দ করা হয়েছে। ৩৪ বিজিবির অধিনায়কের পক্ষে শাহরিয়া হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এএম
