ইনামুল বারী বিমানের নতুন চেয়ারম্যান

0

সিটিনিউজ ডেস্ক:: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গঠিত নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। তাকেসহ ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদগঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নতুন এই পরিচালনা পর্ষদ গঠনের কথা জানায়।

পরিচালনা বোর্ডে রয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারেশন অ্যান্ড ট্রেনিং), বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, ইমার্জিং রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুর ই খোদা আব্দুল মবিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.