শীতকালে ত্বকের পরিচর্যা

0

সিটিনিউজবিডি ডেস্ক: শীতকালে ত্বকের পরিচর্যা করতে হয়। আর তার জন্য তেল মাখার রেওয়াজ বহুকাল ধরে চলে আসছে। তবে শুধু শীতকালে জন্য নয়, ত্বকের পরিচর্যার ভেষজ তেলের ব্যবহার সারা বছর ধরেই চলতে পারে। বিশেষত ত্বকে ভিটামিন ই’র জন্য নানা রকমের তেলের মালিশের কোনও বিকল্প নেই।

জেনে নিন ভিটামিন ই সমৃদ্ধ তেল মাখলে কী কী উপকার পাওয়া যায়;

ত্বকে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, রক্তচলাচলও স্বাভাবিক হয়। ফলে শরীর চনমনে হয়ে ওঠে।

‘‌স্ট্রেচ মার্কস’‌ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। নিয়মিত তেল মালিশে এই দাগ উধাও হয়ে যায়।

অস্ত্রোপচার বা কাটাছেঁড়ার ক্ষতও সেরে যায় এই মালিশের ফলে।

ক্ষণে ক্ষণে পেশির ক্লান্তিতে ভোগেন অনেকে। ভিটামিন ই সমৃদ্ধ তেল মালিশ করলে পেশির তরতাজা ভাব ফিরে আসে।

বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে ভিটামিন ই তেল।

অতিরিক্ত পরিশ্রম বা কম ঘুমের কারণে চোখের নীচে কালো ছাপ পড়ে অনেকের। নিয়মিত মালিশে এই দাগও কমে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.