বিএনপির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ রাখা উচিৎ:কাদের

0

সিটিনিউজ ডেস্ক:: বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার(১৭ জানুয়ারি) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটি) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। কিন্তু সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিএনপি জাম্বুজেট মার্কা কমিটি করে নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। কর্মীরা মাঠে থেকে কি করবে।

হেমায়েতপুর সড়ক প্রশস্তকরনসহ একটি ফুট ওভার ব্রীজ নির্মানের ঘোষণা দেন ওবায়দুল কাদের।

এসময় ফিটনেসবিহীন যানবাহন চালনোর অভিযোগে সাতজন চালককে ১৫ দিন করে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনিবুর রহমান।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদসহ আরো অনেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.