ইনজুরির মিছিলে যোগ হল মুমিনুল

0

সিটিনিউজ ডেস্ক : ইনজুরি নামক মড়কের কারণে দলীয় অধিনায়ক মুশফিকুর রহিম এবং ওপেনার ইমরুল কায়েসের ছিটকে পড়ার খবরটা জানা গিয়েছিল আগেই।

এবার সেই ইনজুরির মিছিলে যোগ হয়েছেন মুমিনুল হকও।পাঁজরের চোটের কারণে ক্রাইস্টচার্চে খেলার জন্য মুমিনুল প্রস্তুত নন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও ডেন কনওয়ে।

ক্রাইস্টচার্চে দলীয় অনুশীলনের আগে মুশফিক এবং অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুলের ইনজুরির কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। আর অনুশীলন শেষে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুলের ফিটনেসহীনতার কথা জানালেন ফিজিও।

মুমিনুলের ইনজুরি নিয়ে ডেন কনওয়ে জানান, ‘পাঁজরের ইনজুরি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন মুমিনুল।তার এক্সরে রিপোর্ট ভালোই এসেছে।তবে আজ অনুশীলনের সময় সে ঠিকমতো নাড়াচাড়া করতে পারেনি।সে এই টেস্টের জন্য প্রস্তুত নয়।’

মুমিনুলের ইনজুরির জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন শান্তকে। তবে ব্যাটসম্যান মুমিনুলের পরিবর্তে একজন বাড়তি বোলারের কথা না ভেবে হয়তো শান্তকেই একাদশে নিতে পারেন নির্বাচকরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.