উখিয়ায় গাজা ও চোলাই মদসহ আটক ২

0

শহিদুল ইসলাম,উখিয়া(কক্সবাজার)::কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২শ গ্রাম গাজা ও ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করে।এ সময় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়।

আটককৃতদের মঙ্গলবার(২৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করার হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।

উখিয়া থানার উপ-পরিদর্শক মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার গভীর রাতে হলদিয়াপালং ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাজা ও চোলাই মদ সহ ২ জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হল হলদিয়াপালং ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত মিয়া হোছনের ছেলে মোঃ সালাম (৪৫) ও একই গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে জসিম উদ্দিন (৩২)।এলাকাবাসী বলছেন এরা ২ জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত রয়েছে।এদের কারণে এলাকায় চুরি ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। মাদক পাচারকারী ছাড়াও স্থানীয় ভূমিদস্যু বলেও জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.