মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি::বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার আয়োজনে ইয়োগা এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার(২৮ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা ইয়োগা এসোসিয়েশনের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা ইয়োগা এসোসিয়েশনের উপদেষ্টা ড. আলো রাণী আইচ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরফান আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশেই এই ইয়োগা বা যোগ ব্যায়াম করা হচ্ছে। ‘সুস্থ দেহ, সুস্থ মন’কে আরো বেশি ভালো রাখার জন্য এই ইয়োগা প্রতিটি মানুষের জীবনে কাজে লাগছে। বিশেষ করে প্রবীণ ব্যাক্তিদের ইয়োগা শরীরের জন্য বেশি উপকারি। তাছাড়া শুধু মাত্র প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে নয় তরুণ প্রজন্মের জন্যও এই ইয়োগা একটি বিশেষ কাজে লাগছে, ইয়োগার মাধ্যমে তরুণরাও দেহ ও মনকে ভালো রাখতে পারে বলেও বক্তারা মন্তব্য করেন।
পরে রাঙামাটির ইয়োগা শিক্ষার্থীদের পরিবেশনায় ইয়োগা বা যোগ ব্যায়াম পরিবেশন করা হয়।
এ বিভাগের আরও খবর
