স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক:: দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

সোমবার সকাল ১০টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও সিলমোহর উন্মোচন করেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জানুয়ারি উদযাপিত আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উন্মোচন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.