ই-৯ ভুক্ত দেশের শিক্ষামন্ত্রীদের সম্মেলন ৫ ফেব্রুয়ারি

0

আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ঢাকায় ই-৯ দেশগুলোর শিক্ষামন্ত্রীদের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার ব্যানবেইস ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, ব্যানবেইস পরিচালক ফসিহ উল্লাহ প্রমুখ।

মন্ত্রী বলেন, ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাহিদ বলেন, ই-নাইন মিনিস্ট্রিরিয়াল মিটিং অন এডুকেশন ২০৩০ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ পরবর্তী দুই বছর ই-৯ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ২০৩০ সালকে সামনে রেখে সবার জন্য শিক্ষা এই কর্মসূচি বাস্তবায়নে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাঁদপুর ও জামালপুরে শিক্ষার্থীদের ঘাড়ের ওপর দিয়ে সেতু বানিয়ে পার হওয়ার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্য থেকে জনবহুল ৯টি দেশ নিয়ে গঠিত ফোরাম হচ্ছে ই-৯। এর সদস্যরাষ্ট্রসমূহ হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া। প্রতিটি সদস্যরাষ্ট্র পর্যায়ক্রমে ‘ই-নাইন’র চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০টি মিনিস্ট্রিরিয়াল রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১০টি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সবার জন্য শিক্ষা কর্মসূচি সফল করার লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.