সিটিনিউজ ডেস্ক : বাংলাদেশের সিদ্দিকুর রহমান বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে পারের চেয়ে ১৩ শট কম খেলে রানারআপ হয়েছেন।
অন্যদিকে পারের চেয়ে ১৭ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের জানেওয়াত্তানানোন্দ।
দেশসেরা গলফার সিদ্দিকুর প্রথম রাউন্ডে ভালো করতে পারেননি। প্রথম রাউন্ডে অবস্থান করছিলেন ২৯তম স্থানে।
তবে শেষ রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট কম খেলেন সিদ্দিকুর। সব মিলে পারের চেয়ে ১৩ শট কম খেলে দ্বিতীয় হয়েছেন তিনি।
এ বিভাগের আরও খবর
