আরও দুদিন থাকছে বর্ষার বৃষ্টি

0

সিটিনিউজবিডিঃ  বর্ষায় মৌসুমি বায়ুর দাপটে  দুদিন ধরেই পুরো দেশে বৃষ্টি হচ্ছে । আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই অবস্থা থাকবে আগামী  দুদিন। ১১ জুলাই থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। বৃষ্টির দাপট থেকে রাজধানী ঢাকাও মুক্ত না। এই দুদিনে ঢাকায় বৃষ্টি হয়েছে ৭৪ মিলিমিটার। এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার।

ঢাকার চেয়ে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেক বেশি। সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দ্বীপে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যার পরিমাণ ছিল ১৯৮ মিলিমিটার। এ সময়ে বরিশালে ১৪৯, খেপুপাড়ায় ১১৩, খুলনায় ৯৭ এবং সাতক্ষীরায় ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের উত্তরের দিকে বৃষ্টি কমলেও উপকূলীয় এলাকায় বৃষ্টি কমবে না। জুন মাসে স্বাভাবিকের চেয়ে ২৫ ভাগ বেশি বৃষ্টি হয়েছে। জুন মাসে বেশি বৃষ্টি হলেও আশা করছি জুলাইয়ে এর মাত্রা স্বাভাবিক থাকবে। সিলেট ছাড়া সব বিভাগীয় শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশ নিচে নেমে গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.