মানুষ হত্যাকারীদের কেউ ক্ষমতায় দেখতে চায় না: নাসিম

0

সিটিনিউজ ডেস্ক::গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনীতি এখন পরিবর্তন হয়েছে। এখন হরতাল ডাকলে হয় না। হরতাল ডাকলেই হরতাল হবে এ সংস্কৃতি বাংলাদেশে আর নেই।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ এখন বুঝে গেছে। মানুষ উন্নয়ন চায়। যারা হরতাল ডাকে তারাও বোঝে হরতাল হবে না। জঙ্গি উত্থানকারীদের বেগম খালেদা জিয়া এ হরতালে সমর্থন করেছেন।

তিনি বলেন, জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছেন। আর যাই হোক বাংলার মানুষ এই (খালেদা জিয়া) মানুষ হত্যাকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।

নাসিম বলেন, আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। আমরা সংবিধানের বাইরে যেতে পারব না। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে অনেকে অনেক ফর্মুলা দিচ্ছেন। ফর্মুল দিয়ে কোনো লাভ হবে না।

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু। এছাড়া সভায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.