গাউছুল আজমের তরিক্বত দোজাহানের কল্যাণ ও মুক্তির সনদ
ঢাকা প্রতিনিধি : কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)’র তরিক্বত দোজাহানের কল্যাণ ও মুক্তির সনদ, ইসলামী শরাবান তহুরার এক অনন্ত ঝর্ণাধারা, নবুয়্যতের ফলশ্রুতিতে প্রাপ্ত বেলায়তে মোহাম্মদীর সুধা পান করার এক অমোঘ স্রোতধারা।
তিনি শনিবার(৪ মার্চ) রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চ সম্মুখস্থ ময়দানে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক এশায়াত সম্মেলনে উপস্থিত লাখো নবীপ্রেমিকের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনছুর এর সভাপতিত্বে সম্মেলনে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব আল্লামা ড. সৈয়দ এমদাদ উদ্দীন, ঢাকা বিকেএসপি গবেষণা কর্মকর্তা ড. মোঃ আবু তারেক, ইষ্টওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মোঃ সহিদুল ইসলাম, নাজিরহাট মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোস্তাফিজুর রহমান প্রমুখ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।
মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজমের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
