সেমিফাইনালে মালয়েশিয়া

0

স্পোর্টস ডেস্ক::প্রথম কোয়ার্টারে ২ গোল, তার একটি শ্রীলংকার। সমতাসূচক গোলের পর লংকান শিবিরে যেন ট্রফি জয়ের উৎসব। হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর ঢাকা পর্বে টপ ফেবারিট মালয়েশিয়া, শক্তিতে পার্থক্য যোজন-যোজন। এমন একটি দলের বিপক্ষে গোল করাইতো আনন্দ। লংকানরা এমন আনন্দ দুইবার করেছে বৃহস্পতিবার সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে। তবে ম্যাচটি ৫-২ গোলে জিতে ঠিকই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এক দলের মুখে শেষ চারে ওঠার হাসি, অন্য দলের দুটি গোল করার।

রামাদানের গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয় মালয়েশিয়া। ১২ মিনিটে করুনামুঙ্গির পেনাল্টি কর্নার থেকে করা গোলে সমতা আনে শ্রীলঙ্কা। দ্বিতীয় কোয়ার্টার যখন খেলতে নামে দুই দল তখন স্কোর ১-১। মালয়েশিয়ার সঙ্গে শ্রীলঙ্কার যে প্রতিদ্বন্দিতা করার সামর্থ্য নেই, তা বুঝতে ম্যাচটির বেশি সময় পার করতে হয়নি।

দ্বিতীয় কোয়ার্টার শুরুর পরই প্রতিপক্ষের সীমানায় ঝাপিয়ে পড়ে স্কোর বাড়ানোর কৌশল নেয় মালয়েশিয়া। ১৮ মিনিটে আহমেদ টেঙ্কু, ২২ মিনিটে রামাদান ও ২৩ মিনিটে নিক রোজেমি আইল্যান্ড গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন ৪-১ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারেই লংকানরা দ্বিতীয় গোল করে। ম্যাচে তাদের দ্বিতীয় আন্দটা ছিল ২৭ মিনিটে ইশানকার করা পেনাল্টি কর্নার থেকে করা গোলের পর।

দ্বিতীয় কোয়ার্টারে হয়েছে ম্যাচের শেষ গোলটিও। ২৯ মিনিটে বাহারম রশিদের হিট লঙ্কানদের জালে যাওয়ার পর ৩১ মিনিট আর গোলের দেখা পায়নি মালয়েশিয়া। লঙ্কারদের কৌশল ছিল আর গোল খাওয়া যাবে না। মালয়েশিয়াও নিশ্চিত ছিল ম্যাচটি তারা জিতে যাচ্ছে। যে কারণে গোল বাড়াতে তারা তেমন মরিয়াও ছিল না। তারপরও ৩১ মিনিট মালয়েশিয়ার মতো দলকে গোল করতে না দেয়ার কৃতিত্বটা পাবেই শ্রীলঙ্কা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.