বেতুয়াবাজার-ছোট ভেওলা সড়কে পাহাড় কাটায় বেহলা দশা

0

চকরিয়া প্রতিনিধি::চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ছোট ভেওলা ও ভেওলা মানিকচর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে হাজার হাজার মানুষ এবং স্কুল-মাদরাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের চলাচলের একমাত্র পথ হচ্ছে বেতুয়াবাজার-ছোট ভেওলা-মাদরাসা সড়কটি।

স্থানীয়রা জানিয়েছেন, গত দুদিনের বৃষ্টিকে পুঁজি করে পাহাড়ের টিলায় অবস্থান করা লোকজন ব্যাপক হারে মাটি কেটে বৃষ্টির পানির শ্রেুাতে চলাচল রাস্তার উপর ছেড়ে দেয়। ফলে ওই সড়কে হাটু পরিমাণ, কোন স্থানে এক বিগত পরিমাণ কাঁদা মাটি জমে রাস্তা দিয়ে চলাচলে একেবারে অনুপযোগি হয়ে পড়ে। যার কারণে শতশত ছাত্র-ছাত্রী স্কুল-মাদরাসায় আসতে পারেনি।

স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক জানিয়েছেন, বিগত সময়ে জেলা পরিষদের ৪লক্ষ টাকা ব্যায় ওই রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগি করে তোলা হয়। কিন্তু স্থানীয় লোকজন পাহাড় কেটে বাড়ি নির্মাণের কারণে এবং বৃষ্টির মধ্যে পাহাড় কাটা মাটি রাস্তায় পানির সাথে ভেসে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি এর থেকে পরিত্রাণ পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.