শেখ হাসিনার উন্নয়নে বিএনপি দিশেহারা : কাদের

0

সিটিনিউজ ডেস্ক::আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপি এখন দিশেহারা হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্য পথে সরকারকে হটানোর পাঁয়তারা করছে।

বুধবার দুপুর ১২টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে একটি প্রাথমিক বিদ্যালয় ও ইসমাঈল ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তি হয়ে যাবে। তিস্তা চুক্তি চূড়ান্ত পর্যায়ে। গঙ্গা চুক্তি যিনি করেছেন, তিস্তা চুক্তিও তিনি করবেন। এপ্রিলে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন, সেখানে দেশের স্বার্থে খোলামেলাভাবে চুক্তি করা হবে। এ নিয়ে পানি ঘোলা না করার আহ্বান করেন।

সমাবেশে শিউলী একরাম প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান নির্বাহী আলহাজ বেলায়েত হোসেনের সভাপতিত্বে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী বক্তব্য দেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.