কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ

0

সিটিনিউজ ডেস্ক::কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম শপথ নিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে এ চেয়ারম্যানকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) বিভাগের সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১১ জানুয়ারি তাঁরা শপথ গ্রহণ করেন। তবে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া জেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়। পরে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে আলাদাভাবে নির্বাচন হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.