বার্সাকে নিয়ে ভাবছেন না গোলরক্ষক বুফন

0

খেলাধুলা : পিএসজির বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়েছিল বার্সেলোনা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সা। দুই লেগ মিলে ৬-৫ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস এনরিকের দল।

কোয়ার্টার ফাইনালে বার্সার প্রতিপক্ষ জুভেন্তাস। আগামী ১১ এপ্রিল ঘরের মাঠে বার্সাকে স্বাগত জানাবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। মেসি-নেইমার-সুয়ারেজদের বিপক্ষে মাঠে নামার আগে নিশ্চয়ই পিএসজির বিপক্ষে ওই ম্যাচটি মাথায় থাকবে জুভেন্তাসের। তবে প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না জুভেন্তাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। টুইটবার্তায় ইতালির কিংবদন্তী গোলরক্ষক বলেন, ‘প্রতিপক্ষ কে, সেটা ব্যাপার না। সুযোগের সদ্ব্যবহার করতে চাই।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.