লাইফস্টাইল : চোখের নিচের কালো দাগ মানুষের সৌন্দর্যের অনেকটাই কমিয়ে ফেলে। মানসিক চাপ, পর্যপ্ত ঘুম না হওয়া এবং এলার্জির কারণে সাধারণত চোখের নীচে কালি পড়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে জেনে নিন ৮টি গুরুত্বপূর্ণ উপায়।
১. পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে চোখের নিচে কালো দাগ পারে। তাই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ২. খাবারের তালিকায় প্রতিদিন কোন না কোন শাকসবজি রাখুন। ৩. অনেক সময় রোদের কারণে চোখের নিচে কালো দাগ পরে। তাই রোদে বের হওয়ার সময় সানগ্লাস চোখে বের হওয়ার অভ্যাস করুন। ৪. রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া চোখের নিচে কালো দাগ পরার অন্যতম কারণ। তাই রাতে তারাতাড়ি ঘুমতে যেতে হবে এবং একটানা সকাল পর্যন্ত আটঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
৫. দিনের বেলায় কাজের ফাঁকে ১০ মিনিট চোখ বুজে শবাসন করুন। ৬. পুদিনা পাতা হাতে পিষে তার রস চোখের নিচে লাগিয়ে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চোখের নিচের কালো দাগ দ্রুত দূর হবে। ৭. টি-ব্যাগ চোখের নিচে কালো দাগ দূর করার একটি ভালো মাধ্যম। একটি টি-ব্যাগ নিন এবং পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ১০ মিনিট রেফ্রিজারেটরে রেখে দিন। তারপর বের করে চোখ এর উপর দিয়ে রাখুন। টি-ব্যাগ টি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। ৮. তুলা দিয়ে বলের মত করে তা ঠাণ্ডা দুধে ভিজিয়ে রাখে পরে তা চোখ এর চারপাশে লাগিয়ে রাখুন। শুকানোর পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
