স্বাধীনতা বিরোধী দেশগুলো একদিন গণহত্যা দিবস পালন করবে

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য দেশের প্রতিটি মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিলো। ঐ সময়ে আমাদের এই দেশের হাজারো নিরস্ত্র বাঙালিকে হত্যা করেছিলো পাক-বাহিনীরা, আর এই পাক-বাহিনীকে সে সময় সমর্থন করেছিলো এই দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। তারাও একদিন আমাদের সাথে সে গণহত্যার শোক প্রকাশ করে গণহত্যা দিবস পালন করবে বলে মন্তব্য করেছেন পার্বত্য বিষয়ক মন্ত্রাণলয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার।

শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ আব্দুল আলী মঞ্চে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো: মানজ্জারুল মান্নান’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মুক্তিযুদ্ধা জেলা কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেন, স্বাধীনতা ঘোষক নিয়ে বিভিন্ন মহল চক্রান্ত করার চেষ্টা করছে বহু বছর ধরে। কিন্তু তারা যাকে ঘিরে এই চক্রান্ত করছে তিনি নিজেই বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে অনুপ্রাণিত হয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলো। বঙ্গবন্ধুর স্বাধীনতা ডাকের অপেক্ষায় প্রস্তুতি নিয়ে রেখে ছিলো তারা। তাই তিনি সঠিক ইতিহাস জেনে এই স্বাধীনতা ঘোষক নিয়ে কোনও প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: মানজ্জারুল মান্নান বলেন, বিশ্বের প্রায় সকল দেশেই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলো। সকল দেশেই কম বেশি গণহত্যাও হয়েছে। শক্তিশালী পক্ষের কাছে দুর্বল পক্ষ ক্ষতিগ্রস্ত হবে এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মত এমন গণহত্যা লক্ষ্য করা যায় না অন্য কোন বহির্বিশে। এই গণহত্যার শোককে শক্তিতে রূপান্তর করে যে চেতনাকে ধারণ করে যুদ্ধে সকলে অংশগ্রহণ করেছিলো, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিলো তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভার পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.