খেলাধুলা : বলিভিয়ার বিপক্ষে মঙ্গলবার অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সাতটি পরিবর্তন নিয়ে মাঠে নামছেন আর্জেন্টাইন কোচ এডগার্ডো বাওজা। তারই ধারাবাহিকতায় দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।
আক্রমণভাগে অধিনায়ক লিয়নেল মেসির সাথে থাকবেন সাও পাওলো স্ট্রাইকার লুকাস পাত্তো। গত সপ্তাহে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে চারজন বহিষ্কৃত খেলোয়াড়ের মধ্যে অন্যতম হলেন জুভেন্টাসের গঞ্জালো হিগুয়েইন। হলুদ কার্ডের কারণে এই তালিকায় থাকা অপর তিনজন হলেন সেন্টার ব্যাক নিকোলাস ওটামেন্ডি, মিডফিল্ডার জেভিয়ার মাসচেরানো ও লুকাস বিগলিয়া। তার উপর ফুল-ব্যাক গ্যাব্রিয়েল মারকাডো ও এমানুয়েল মাস যথাক্রমে হ্যামস্ট্রিং ও হাঁটুর ইনজুরিতে ভুগছেন।
এর অর্থ হচ্ছে- একমাত্র তারকা বদলী খেলোয়াড় হিসেবে মূল একাদশের বাইরে থাকছেন আগুয়েরো। বুয়েন্স আয়ার্সে চিলির বিপক্ষে তিনি প্রথম থেকেই মাঠে ছিলেন। ২৮ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারের সাথে বেঞ্চে থাকবেন পাওলো ডিবালা। জুভেন্টাসের এই ফরোয়ার্ড ব্যাক অনুশীলনে থাইয়ের ইনজুরিতে পড়েছেন। সার্জিও রোমেরো, এ্যাঞ্জেল ডি মারিয়া ও মার্কোস রোহো নিজ নিজ অবস্থান ধরে রেখেছেন। বাসস।
