কক্সবাজারে ট্রাকের ধাক্কায় ডলফিন ভাস্কর্য বিধ্বস্ত
নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য সিলেট থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত হয়েছে কক্সবাজার শহরের কলাতলী মোড়ের সৌন্দর্যবর্ধনকারী ডলফিন ভাস্কর্যের।
এসময় পুলিশের ভ্যানসহ একটি সিএনজিরও ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার(২৬মার্চ)সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষর্শীরা জানান,সিলেট থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি শহরের কলতালি মোড়ে ঢোকার সময় ব্রেক ফেল করলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা পুলিশের ভ্যানসহ একটি সিএনজিকে ধাকা দেয়।পড়ে এটি ভাস্কর্যটির পূর্বপাশে ধাক্কা দেয়।
এতে সাথে সাথে একটি ডলফিন ভেঙে গুড়িয়ে যায় এবং দক্ষিণ ও উত্তর পাশের ভাস্কর্য দুটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।
