খেলাধুলা : পিঠের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মোমেনটাম ওয়ানডে কাপ থেকে ছিটকে গেছেন এবি ডি ভিলিয়ার্স। এর ফলে দলের তারকা ব্যাটসম্যানকে হারানোর শঙ্কায় পড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইটে ডি ভিলিয়ার্সের ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে এ কারণের কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে এমনও ইঙ্গিত পাওয়া গেছে ডি ভিলিয়ার্স হয়ত আইপিএল এ খেলার বিষয়টি বিবেচনা করেই ঘরোয়া টুর্নামেন্টে আর কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে ফাইনালে ডি ভিলিয়ার্সের টাইটান্স মুখোমুখি হবে ওয়ারিয়র্সের।বাসস।
