রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেবেন। ঢাকায় আগত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 বঙ্গভবনের একটি সূত্র জানায়, আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিটি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নৈশভোজে অংশগ্রহণ করবেন। নৈশভোজে অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ১৩৬তম সম্মেলনে ১৩১টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ১৭১টি সদস্য দেশের আইনসভা নিয়ে গঠিত সংগঠন আইপিইউয়ের এ ধরনের একটি বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন সত্যিই তাৎপর্যপূর্ণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.