মাহিনের উপর হামলার প্রতিবাদে বন্ধুদের মানববন্ধন

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি::পার্বত্য চট্টগ্রামের অনলাইন ব্লাড ব্যাংক জীবন’র স্কুল বিষয়ক সম্পাদক ও আলোকচিত্রী এবং রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল’র সন্তান আতাহার মাসুম মাহিনের ওপর সন্ত্রাসী হামলার জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে তার বন্ধুরা।

বুধবার সকালে রাঙামাটি পৌরসভার সামনে শহরের মূল সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে মাহিনের বন্ধুসহ রাঙামাটিতে কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় মাহিনের বাবা রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল’র পরিচালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনিল কান্তি দে, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশিল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মাহিনের বন্ধু সাইফুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহিন কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে যুক্ত নয়। সে সামাজিক স্বেচ্ছাসেবক মূলক সংগঠনের সাথে যুক্ত হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি সে একজন মেধাবী ছাত্রও। কিন্তু তার উপরে প্রতিহিংসা মূলক ভাবে হামলা করা হয়েছে। যে সকল সন্ত্রাসীরা এই হামলার সাথে যুক্ত তারা মাদক ব্যবসায়ী বলেও বক্তারা জানান।

বক্তারা আরো বলেন, প্রশাসনকে নিরপেক্ষ থেকে এই হামলার বিচার করতে হবে। যারা এই হামলার সাথে যুক্ত তারা নানান ভাবে বিভান্তকর কথাবার্তা ছড়ানোর চেষ্ঠা করছে। তাই তাদেরকে রুখে দিয়ে এর সুষ্ট বিচারের জন্য প্রশাসনকে ব্যবস্থা গ্রহন করতে মাহিনের বন্ধুরা আহ্বান জানাই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.